সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিনের সময় বাড়ল

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিনের সময় বাড়ল

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ আগামী ১৩ মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছেন আদালত। একই সঙ্গে ১৩ ও ১৪ মার্চ এই মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে। পাশাপাশি বেগম জিয়াকে এই মামলায় আদালতে হাজিরের বিষয়ে ১৩ মার্চ শুনানির দিন ধার্য করা হয়েছে।

আজ সোমবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক এই আদেশ দেন।

আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়ির আইনজীবী এডভোকেট আবদুর রেজাক খান। সানাউল্লাহ মিয়া, মাসুদ তালুকদার, আমিনুল ইসলাম, জাকির হোসেন ভূইয়া প্রমুখ।

এর আগে আজ সকাল সোয়া ১১টায় রাজধানীর বকশীবাজারে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে এ শুনানি শুরু হয়।

গত ১ ফেব্রুয়ারি আইনজীবী আমিনুল ইসলামের যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পরবর্তী দিন ঠিক করে দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com