সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

মোহাম্মদপুরে মোটরসাইকেল ছাড়াতে এসে ভুয়া এসআই আটক

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
মোহাম্মদপুরে মোটরসাইকেল ছাড়াতে এসে ভুয়া এসআই আটক
অভিযুক্ত সোহেল রানা (বাঁয়ে)

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের টাউন হলে সোহেল রানা (৩১) নামে ভুয়া এসআই পরিচয়দানকারী এক যুবককে গ্রেফতার  করেছে পুলিশ।  শুক্রবার (২১ মে) সন্ধ্যায় মোটরসাইকেল ছাড়াতে এসে ভুয়া পরিচয় দিয়ে আটক হন তিনি।

এ ঘটনায় পুলিশ সার্জেন্ট মো. সোহরাব হুসাইন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে পুলিশ সার্জেন্ট মো. সোহরাব হুসাইন বলেন, আমি টাউন হলে ডিউটি করছিলাম। সিগন্যালে একজনের মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করতে চাচ্ছিলাম। এ সময় ওই ব্যক্তি গাড়ির কাগজপত্র বাসায় আছে বলে জানান। কিচ্ছুক্ষণ পর সোহেল রানা এসে ‘পুলিশের এসআই, পুলিশ সদর দফতরে কর্মরত আছেন’ পরিচয় দিয়ে মোটরসাইকেল ছেড়ে দিতে বলেন। আমি তার আইডি কার্ড দেখতে চাইলে তিনি দ্রুত তা বের করে দেন। যখন আমি তার বিপি নম্বর জানতে চাইলাম তখন তিনি তা বলতে পারেননি। জিজ্ঞেস করলাম কততম ব্যাচে পুলিশে যোগ দিয়েছেন?  তিনি বলেন, ২০০৯ সালে। তিনি তার আউটসাইড ক্যাডেট ব্যাচ নম্বর বলতে পারেনি। বিষয়টি সন্দেহজনক হওয়ায় আমি থানায় খবর দেই। তারা এসে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আমি বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করি। এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন্স) মো. দুলাল হোসেন বলেন, পুলিশ সার্জেন্ট আমাদের থানায় খবর দিলে আমরা ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসি। প্রথমে আমরা তার কাছে জানতে চাইলাম তিনি সত্যি সত্যি পুলিশের এসআই কি না। এক পর্যায়ে তিনি বলেন, ‘আমার ভুল হয়েছে। আমি এসএসসি পাসও করিনি’।  আদাবর থানার শেখেরটেক এলাকার ৬ নম্বর রোডের ৩০৬/সি বাসায় ভাড়া থাকেন তিনি। তার বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী থানার বাড়েরা গ্রামে। এ ঘটনায় মামলা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com