মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৩ জুন থেকে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত

১৩ জুন থেকে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৩ জুন থেকে স্কুল-কলেজ খোলার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ওই সময় পরিস্থিতি অনুকূল না থাকলে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আজ বুধবার (২৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের পিআরও (পাবলিক রিলেসন অফিসার) এম এ খায়েরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী ১৩ জুন থেকে দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলো  খুলে দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি। তিনি আজ এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে যুক্ত হয়ে এ সিদ্ধান্তের কথা জানান।’

এর আগে আজ বেলা ১২টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘আবাসিক হলে থাকা ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে টিকা দিয়েই আমরা বিশ্ববিদ্যালয় খুলতে চাই। তবে বিকল্প কোনো উপায়ে বিশ্ববিদ্যালয় খোলা যায় কিনা, তা জানতে আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

ডা. দীপু মনি বলেন, ‘চলতি বছর ও ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষাথীদের সপ্তাহে ৬ দিন এবং অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে একদিন করে সরাসরি ক্লাসে আনা হবে।’

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, আগামী ১৩ জুন থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে ৬ দিন এবং প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে একদিন আনা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com