শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বজ্রপাতে মানিকগঞ্জের ঘিওর ও দৌলতপুরে দুজনের মৃত্যু

বজ্রপাতে মানিকগঞ্জের ঘিওর ও দৌলতপুরে দুজনের মৃত্যু

ওমর ফারুক: মানিকগঞ্জের ঘিওর ও দৌলতপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক কলেজছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেলে পৃথক বজ্রপাতের ঘটনায় মারা যান তারা।

নিহতরা হলেন- ঘিওর সদর এলাকার মুক্তার হোসেনের কলেজ পড়ুয়া ছেলে শাহীন হোসেন (১৮) ও দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে গোলাম মোস্তফা (৪০)।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ আহম্মেদ বিপ্লব বলেন, ঘিওর উপজেলার বৈলত গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে শাহীন (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়। বিকেল সাড়ে ৫টার দিকে শাহীন তার মায়ের সঙ্গে খেতে ধান কাটছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে শাহীন মারা যান। তবে শাহীনের মায়ের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান পুলিশের ওই কর্তকর্তা।

এদিকে, দৌলতপুরের বাচামারা এলাকায় গোলাম মোস্তফা নামে এক মহিষের গাড়িচালক বাদাম বোঝাই করে বাড়ি ফেরার পথে বজ্রপাতের আঘাতে মারা যান। বাচামারা ৪নম্বর ওয়ার্ডের মেম্বার রমজান আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com