ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ভিশন বাংলা ২৪

কেরানীগঞ্জে কৃষি জমি গিলে খাচ্ছে মধু সিটি

কেরানীগঞ্জ প্রতিনিধি

সরকার বদলেছে, বদলেছে রাজনৈতিক ক্ষমতার সমীকরণ। আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় গড়ে ওঠা বিতর্কিত আবাসন প্রকল্পের মালিকানা ও  নিয়ন্ত্রণ নিয়েও এসেছে পরিবর্তনের অভিযোগ। কিন্তু বন্ধ হয়নি কৃষিজমি ভরাট। ঢাকার কেরানীগঞ্জে মধু সিটির বিরুদ্ধে তিন ফসলি কৃষিজমি বালু দিয়ে ভরাটের অভিযোগ উঠেছে। রাজনৈতিক পটপরিবর্তনের পরও তারানগর ইউনিয়নের চণ্ডীপুর, কাঁঠালতলী ও কলাতিয়ার বেলনা এলাকায় চলছে এই কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, আগের রাজনৈতিক প্রভাবের জায়গায় নতুন রাজনৈতিক যোগাযোগ তৈরি করে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রশাসনের কাছে একাধিক অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না। ফলে প্রশ্ন উঠেছে, কার আশ্রয়-প্রশ্রয়ে চলছে মধু সিটির এই ভরাট সাম্রাজ্য?

স্থানীয়দের অভিযোগ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে মধু সিটির কার্যক্রম বিস্তৃত হয়। তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে প্রতিষ্ঠানটি কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় জমি ভরাট ও আবাসন কার্যক্রম চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে মধু সিটির বক্তব্য জানার জন্য তাদের ওয়েবসাইট থেকে দুটি নম্বরে যোগাযোগ করা হলেও কেউই কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পরবর্তীতে চেয়ারম্যানের বক্তব্য জানতে তার নম্বর নম্বর চাইলেও তা দিতেও অস্বকৃতি জানায় ঐসব কর্মকর্তা-কর্মচারীরা।

বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে...

ভিশন বাংলা ২৪

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

কেরানীগঞ্জে কৃষি জমি গিলে খাচ্ছে মধু সিটি

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chif Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত