সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
জলাধারে মাছ ধরছেন সাইমন

জলাধারে মাছ ধরছেন সাইমন

এ সময়ের ব্যস্ত নায়কদের একজন সাইমন সাদিক। শুটিং নিয়ে ব্যস্ততা লেগেই আছে।  সম্প্রতি সাইমন সাদিক ও মাহিয়া মাহি জুটির নতুন ছবি ‘আনন্দ অশ্রু’র শুটিং শুরু হয়েছে মানিকগঞ্জে। এই লটের শুটিং শেষ হওয়া মাত্রই নিজের জন্ম শহর কিশোরগঞ্জে চলে যান সাইমন।

কিশোরগঞ্জে বেড়ে ওঠা সাইমনের নিজ জন্মশহরের প্রতি টান বোঝা যায় তার সোশ্যাল মিডিয়া এক্টিভিটি থেকে। কিশোরগঞ্জে যাওয়ার সময় ‘প্রায়’ ঘোষণা দিয়ে যান এই চিত্র নায়ক। ক’দিন আগে তেমনি একটি ঘোষণা দিয়ে গ্রামের বাড়ি যান।

আজ সেই ঘোষোনার ফল মিলল। দেখা পাওয়া গেল সাইমনকে জলকাদা মাখা অবস্থায়। গ্রামের বাড়ি গিয়ে শৈশবকে ভুলতে পারেন নি, নেমে পড়েছেন মাছ ধরতে। কাদামাটিসহ জলাধারে মাছ ধরার কয়েকটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি নিজেই। শুধু নিজে মাছ ধরছেন এমনটা নয়, ভক্তদেরও মাছ ধরার আহবান জানিয়েছে ক্যাপশন দিয়েছেন।

‘আনন্দ অশ্রু’ ছবিটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। একই নামে ঢালিউডে আরেকটি ছবি নির্মিত হয়েছিল তাতে সালমান শাহ ও শাবনূর অভিনয় করেছিলেন। তাই একই নামে ছবি নির্মাণের ঘোষণা দেয়ায় ছবিটি রিমেক হিসেবে নির্মাণ করা হবে বলা ধারণা করা হচ্ছিল। পরে নির্মাতা মানিক জানান, ছবিটি রিমেক হিসেবে নয়। শুধু নামটাই নেয়া হয়েছে। সম্পূর্ণ ভিন্ন গল্পকে কেন্দ্র করে এই ছবিটি নির্মিত হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com