সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
৩৯ স্ত্রী ও ৯৪ সন্তান রেখে মারা গেলেন বৃহত্তম পরিবারের কর্তা!

৩৯ স্ত্রী ও ৯৪ সন্তান রেখে মারা গেলেন বৃহত্তম পরিবারের কর্তা!

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বৃহত্তম পরিবারের কর্তা ভারতের মিজোরামের বৃদ্ধ জিয়ংহাকা ওরফে জিয়ন ৭৬ বছর বয়সে মারা গেছেন। আইজলের এক হাসপাতালে রোববার রাতে মারা যান তিনি। তার ৩৯ স্ত্রী, ৯৪ সন্তান ও ৩৩ নাতি-নাতনি রয়েছে। খবর পিটিআইয়ের।

হাসপাতালের চিকিৎসক লালরিনথুয়াংগা জাহাউ বলেন, জিয়নের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। তিন দিন ধরে বাকতাওয়াং গ্রামে বাড়িতেই চিকিৎসা চলছিল তার। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আনার কিছুক্ষণ পরেই তিনি মারা যান।

বাকতাওয়াং গ্রামে একটি চারতলা বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে থাকতেন জিয়ন। তার বাড়ি পর্যটকদের কাছে একটা আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। ২০১১ ও ২০১৩ সালে জনপ্রিয় পত্রিকা ‘রিপ্লে’জ বিলিভ ইট অর নট’-এ স্থান পেয়েছিল এ পরিবার।

জিয়নের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাংগা, রাজ্যের কংগ্রেস সভাপতি লাল থানহাওলা, জোরাম পিপলস মুভমেন্টের নেতা লালদুহোমা প্রমুখ।

মুখ্যমন্ত্রী টুইটে লেখেন— ‘বিশ্বের বৃহত্তম পরিবারের কর্তা জিয়নকে বিদায় জানাচ্ছে মিজোরাম। শান্তিতে থাকুন।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com