মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ চার দাবিতে ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ চার দাবিতে ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ চার দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ কর্মসূচিতে বাঁধা দিয়েছে পুলিশ। মিছিলটি বুধবার (১৬ জুন) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়। এরপর শহীদ মিনার, দোয়েল চত্বর, কদমফোয়ারা মোড় হয়ে সচিবালয়ের সামনে আসলে পুলিশ আটকে দেয়।

এ সময় বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে ফেলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে হাতাহাতি হয়। পরে সেখানেই অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা।

এ সময় জোটের নেতা কর্মীরা ‘শিক্ষা ব্যবসা, এক সাথে চলে না’; ‘হল-ক্যাম্পাস খুলে দাও, নাইলে গদি ছেড়ে দাও’; ‘অচল হল সচল করো, শিক্ষা জীবন রক্ষা করো’; ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’; ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ ইত্যাদি স্লোগান দেয়।

জোটের ৪ দফা দাবিগুলো হলো- রোডম্যাপ ঘোষণা করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের ওপর আরোপিত ১৫ শতাংশ কর প্রত্যাহার; সব শিক্ষার্থীকে বিনামূল্যে টিকা দেওয়া; করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফ করা।

মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, প্রেস ক্লাব অতিক্রম করে সচিবালয় গেটে এলে ব্যারিকেড দিয়ে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধায় সচিবালয় গেটের সামনে মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের

কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com