ঢাকা    বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
ভিশন বাংলা ২৪

মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানসহ শিক্ষক-শিক্ষার্থীরা পাচ্ছে ৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: সরকারের বিশেষ অনুদানের ৫ কোটি টাকা পাচ্ছে দেশের ৩০০টি মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৮ হাজার ৩৬ জন শিক্ষক-শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদারাসা শিক্ষা বিভাগ থেকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদের’ মাধ্যমে এ টাকা বিতরণ করা হবে। বুধবার (৩০ জুন) মন্ত্রণালয়ের কারিগরি ও মাদারাসা শিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে। শুক্রবার (২ জুলাই) কারিগরি ও মাদারাসা শিক্ষা বিভাগ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, ৩০০টি প্রতিষ্ঠান ২৫ হাজার টাকা করে পেয়েছেন। ৫০০ জন শিক্ষক কর্মচারী পেয়েছেন ১০ হাজার টাকা করে। ১ম থেমে ৫ম শ্রেণির ইবতেদায়ি শাখার ১ হাজার ২৫০ জন শিক্ষার্থী ৩ হাজার টাকা করে, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির দাখিল ও ভোকেশনাল শাখার ৪ হাজার ৫০১ জন ছাত্রছাত্রী ৫ হাজার টাকা করে এবং আলিম-বিএম-ডিপ্লোমা শাখার ১ হাজার ২৫০ জন ছাত্রছাত্রীকে ৬ হাজার টাকা করে এবং কামিল-ফাজিলসহ তদুর্ধ্ব পর্যায়ের ৫৩৫ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে দেয়া হয়েছে। মন্ত্রণালয় বলছে, নগদ মনোনিত শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের নামের তালিকা অনুসারে এ টাকা বিতরণ করবে। বিতরণ শেষে বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে। কোন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী বা শিক্ষার্থীর নাম একাধিকবার মঞ্জুরি হয়ে থাকলে একটি মঞ্জুরির বিপরীতে অনুদানের টাকা পাবেন। আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অনুকুলে বরাদ্দ করা টাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে পাঠানো হবে।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানসহ শিক্ষক-শিক্ষার্থীরা পাচ্ছে ৫ কোটি টাকা

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২১

featured Image
নিজস্ব প্রতিবেদক: সরকারের বিশেষ অনুদানের ৫ কোটি টাকা পাচ্ছে দেশের ৩০০টি মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৮ হাজার ৩৬ জন শিক্ষক-শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদারাসা শিক্ষা বিভাগ থেকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদের’ মাধ্যমে এ টাকা বিতরণ করা হবে। বুধবার (৩০ জুন) মন্ত্রণালয়ের কারিগরি ও মাদারাসা শিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে। শুক্রবার (২ জুলাই) কারিগরি ও মাদারাসা শিক্ষা বিভাগ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, ৩০০টি প্রতিষ্ঠান ২৫ হাজার টাকা করে পেয়েছেন। ৫০০ জন শিক্ষক কর্মচারী পেয়েছেন ১০ হাজার টাকা করে। ১ম থেমে ৫ম শ্রেণির ইবতেদায়ি শাখার ১ হাজার ২৫০ জন শিক্ষার্থী ৩ হাজার টাকা করে, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির দাখিল ও ভোকেশনাল শাখার ৪ হাজার ৫০১ জন ছাত্রছাত্রী ৫ হাজার টাকা করে এবং আলিম-বিএম-ডিপ্লোমা শাখার ১ হাজার ২৫০ জন ছাত্রছাত্রীকে ৬ হাজার টাকা করে এবং কামিল-ফাজিলসহ তদুর্ধ্ব পর্যায়ের ৫৩৫ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে দেয়া হয়েছে। মন্ত্রণালয় বলছে, নগদ মনোনিত শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের নামের তালিকা অনুসারে এ টাকা বিতরণ করবে। বিতরণ শেষে বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে। কোন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী বা শিক্ষার্থীর নাম একাধিকবার মঞ্জুরি হয়ে থাকলে একটি মঞ্জুরির বিপরীতে অনুদানের টাকা পাবেন। আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অনুকুলে বরাদ্দ করা টাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে পাঠানো হবে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত