১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ২০২৫ উদযাপন উপলক্ষে নরসিংদী জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সমাবেশ, মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনী ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়।
কুচকাওয়াজে নরসিংদী জেলা পুলিশের একটি চৌকস দল অংশগ্রহণ করে। এছাড়া আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারা অধিদপ্তর, বিভিন্ন স্কুল-কলেজর ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত কন্টিজেন্ট সমূহ অংশগ্রহণ করে। কুচকাওয়াজ শেষে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা পৃথকভাবে বিভিন্ন ধরনের মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করে।
কুচকাওয়াজ এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের দলগত মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন সম্মানিত জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়।
এসময় বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নরসিংদী জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং অত্র জেলার সর্বস্তরের জনসাধারণগণ উপস্থিত ছিলেন।