ঢাকা    শুক্রবার, ২৯ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ লিখিত পরীক্ষার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। ওই দিন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অন্য কোনো নিয়োগ পরীক্ষা বা অভ্যন্তরীণ পরীক্ষা না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা বোর্ডের জারি করা পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ জানুয়ারি তিন পার্বত্য জেলা ছাড়া দেশের বাকি ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ কারণে ওই দিন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা বা শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক পরীক্ষা না রাখার বিষয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) বরাবর চিঠি পাঠাতে হবে। একই সঙ্গে অন্যান্য সব মন্ত্রণালয়ের সচিবদের অনুলিপি দিতে বলা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন সব দপ্তর ও সংস্থার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সংশ্লিষ্ট দিনে কোনো ধরনের পরীক্ষা আয়োজন না করার জন্য নির্দেশ দেওয়া হলো।

কর্তৃপক্ষ আশা করছে, এ নির্দেশনার ফলে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে আয়োজন করা সম্ভব হবে।

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ২৯ মে ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ লিখিত পরীক্ষার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। ওই দিন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অন্য কোনো নিয়োগ পরীক্ষা বা অভ্যন্তরীণ পরীক্ষা না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা বোর্ডের জারি করা পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ জানুয়ারি তিন পার্বত্য জেলা ছাড়া দেশের বাকি ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ কারণে ওই দিন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা বা শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক পরীক্ষা না রাখার বিষয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) বরাবর চিঠি পাঠাতে হবে। একই সঙ্গে অন্যান্য সব মন্ত্রণালয়ের সচিবদের অনুলিপি দিতে বলা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন সব দপ্তর ও সংস্থার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সংশ্লিষ্ট দিনে কোনো ধরনের পরীক্ষা আয়োজন না করার জন্য নির্দেশ দেওয়া হলো।

কর্তৃপক্ষ আশা করছে, এ নির্দেশনার ফলে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে আয়োজন করা সম্ভব হবে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত