ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
ভিশন বাংলা ২৪

এবারের বইমেলায় ৭০ কোটি টাকার বই বিক্রি

এবারের বইমেলায় ৭০ কোটি টাকার বই বিক্রি
এবারের বইমেলায় ৭০ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে বলে জানায় বাংলা একাডেমি। গত বছরের তুলনায় এ বছর ৫ কোটি টাকার বেশি বই বিক্রি হয়েছে। আজ বুধবার মেলার শেষ দিনে বাংলা একাডেমি কর্তৃপক্ষ মেলায় আসা নতুন বইয়ের সংখ্যা জানানোর পাশাপাশি বই বিক্রির এই হিসাব দেয়।
 জানা যায়, ২০১৭ সালে ৬৫ কোটি ৪০ লাখ টাকার বই বিক্রি হয়েছিল, যা ছিল তার আগের বছরের চেয়ে ২৩ কোটি টাকার বেশি।এবার বইমেলায় চার হাজার ৫৯১টি নতুন বই প্রকাশ হয়েছে। এগুলোর মধ্যে মাত্র ৪৮৮টি বইকে ‘মানসম্পন্ন’ মনে করছে বাংলা একাডেমি।
সন্ধ্যায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান ও বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। এতে গ্রন্থমেলার মূল প্রতিবেদন উপস্থাপন করেন মেলা আয়োজক কমিটির সদস্যসচিব ও বাংলা একাডেমির পরিচালক (বিক্রয়, বিপণন) জালাল আহমেদ।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

এবারের বইমেলায় ৭০ কোটি টাকার বই বিক্রি

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০১৮

featured Image
এবারের বইমেলায় ৭০ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে বলে জানায় বাংলা একাডেমি। গত বছরের তুলনায় এ বছর ৫ কোটি টাকার বেশি বই বিক্রি হয়েছে। আজ বুধবার মেলার শেষ দিনে বাংলা একাডেমি কর্তৃপক্ষ মেলায় আসা নতুন বইয়ের সংখ্যা জানানোর পাশাপাশি বই বিক্রির এই হিসাব দেয়।
 জানা যায়, ২০১৭ সালে ৬৫ কোটি ৪০ লাখ টাকার বই বিক্রি হয়েছিল, যা ছিল তার আগের বছরের চেয়ে ২৩ কোটি টাকার বেশি।এবার বইমেলায় চার হাজার ৫৯১টি নতুন বই প্রকাশ হয়েছে। এগুলোর মধ্যে মাত্র ৪৮৮টি বইকে ‘মানসম্পন্ন’ মনে করছে বাংলা একাডেমি।
সন্ধ্যায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান ও বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। এতে গ্রন্থমেলার মূল প্রতিবেদন উপস্থাপন করেন মেলা আয়োজক কমিটির সদস্যসচিব ও বাংলা একাডেমির পরিচালক (বিক্রয়, বিপণন) জালাল আহমেদ।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত