সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রবাসীদের পাঠানো ২৫০ আইসিইউ মোবাইল ভেন্টিলেটর ঢাকায়

প্রবাসীদের পাঠানো ২৫০ আইসিইউ মোবাইল ভেন্টিলেটর ঢাকায়

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র প্রবাসী একদল চিকিৎসকের উপহার হিসেবে পাঠানো করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে ২৫০টি মোবাইল ভেন্টিলেটর মেশিন ঢাকায় এসে পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে তারা এই উপহার পাঠান।

আজ শনিবার রাত ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভেন্টিলেটরগুলো এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আব্দুল্লাহ।

এ সময় বিমানবন্দরে উপস্থিত রয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া।

বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এসব ভেন্টিলেটর বাংলাদেশে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রবাসী চিকিৎসক ও বিভিন্ন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভেন্টিলেটরগুলো ভারতে আসে। সেখান থেকে ২৫০টি ভেন্টিলেটর বাংলাদেশের জন্য রেখে দেওয়া হয়।

জানা গেছে, যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. জিয়া আহমেদ সাজেদ, ডা. মাসুদুল হাসান, ডা. চৌধুরী হাসান, ডা. হাফিজ হাসান, ডা. মাহমুদুজ্জামান বাপ্পি ও কানাডা প্রবাসী ডা. আরিফুর রহমান মোবাইল ভেন্টিলেটরগুলো উপহার হিসেবে পাঠান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com