মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে সেপ্টেম্বরে আন্দোলন : নুরুল হক নূর

শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে সেপ্টেম্বরে আন্দোলন : নুরুল হক নূর

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সেপ্টেম্বরে আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর।

তিনি বলেন, গত ১৫ মাস ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশের সবকিছু খুলে দেওয়া হয়েছে, শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বাদে। তাই আগামী সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। নইলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সেপ্টেম্বরে আন্দোলনের ডাক দেওয়া হবে। আর এ আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরও অংশগ্রহণ করতে হবে।’

আজ শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নূর বলেন, ‘দেশে স্বাস্থ্যখাতে চরম অব্যবস্থাপনা চলছে। ১৮ কোটির দেশে ১,৮০০টি আইসিইউ নেই। সরকারের চরম অব্যবস্থাপনা ও  ব্যর্থতা ঢাকতে নামে বেনামে অভিযান পরিচালনা করছে। এসব অভিযান পরিচালনা করে সরকার গণমাধ্যমকে ব্যস্ত রাখছে।’

সমাবেশে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকিসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com