বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
কেরানীগঞ্জে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধ, নিহত ২

কেরানীগঞ্জে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৬ আগস্ট)  দিবাগত রাত দেড়টার দিকে ঝিলমিল আবাসিক এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহতদের বয়স যথাক্রমে আনুমানিক ৩০ ও ৩৮ বছর। র‌্যাবের দাবি, তারা ডাকাতদলের সদস্য।

র‌্যাব-১০ এর ভাষ্য মতে, দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- গভীর রাতে এমন গোপন খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ৩টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, র‌্যাব-১০ এর সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com