শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
র‍্যাব-৪ এর অভিযানে ৫২ লক্ষ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‍্যাব-৪ এর অভিযানে ৫২ লক্ষ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার সাভারের আশুলিয়ায় র‍্যাব-৪ এর অভিযানে প্রায় ৫২ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ সোহরাব আলী (৬৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন।

এর আগে, মঙ্গলবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে ওই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। গ্রেফতার সোহরাব আলী (৬৯) চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা যায়।

র‍্যাব জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার নিকট হতে প্রায় ৫২ লক্ষ টাকা মূল্যমানের ৫২০ গ্রাম হেরোইন, ১ টি মোবাইল এবং মাদক বিক্রিত নগদ ১ হাজার ৮৬০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশেপাশের এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com