মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে কর্মসূচি ঠিক করছে সরকার

শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে কর্মসূচি ঠিক করছে সরকার

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক দুর্যোগ করোনা মহামারির গ্রাসে গত বছরের ১৭ মার্চ থেকেই বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইন পাঠদান ও অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনা করছে সরকার। এরই মধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা এলেও করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হয়নি। এমতাবস্থায় শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করে তবেই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চায় সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে শিক্ষা মন্ত্রণালয় প্রোগ্রাম (কর্মসূচি) ঠিক করছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সোমবার (২৩ আগস্ট) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এ সময় গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী ও সচিবালয় থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যুক্ত ছিলেন।

বিফ্রিংকালে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এর আগে সচিব সভায় নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আজকেও কথা হয়েছে। তারা প্রোগ্রাম ঠিক করছে- কীভাবে, যত তাড়াতাড়ি সম্ভব…তারা আপনাদের সাথে ব্রিফিংয়ে বসবে। পাবলিকলি বলে দেবে (কবে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে)।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ১৭ মার্চ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। কয়েক দফায় বাড়িয়ে সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী এ ছুটি ৩১ আগস্ট পর্যন্ত জারি রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com