শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
জাফর ইকবালকে ছুরিকাঘাতকারীকে র‌্যাবে হস্তান্তর

জাফর ইকবালকে ছুরিকাঘাতকারীকে র‌্যাবে হস্তান্তর

বিশিষ্ট লেখক ও শিক্ষক ড. জাফর ইকবালের ওপর হামলাকারীকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে প্রাথমিক চিকিৎসা শেষে র‌্যাব-৯- এর তত্ত্বাবধানে সিলেট ওসমানী মেডিক্যালে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে চিকিৎসা শেষে তাকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত শুরু হবে। শনিবার সন্ধ্যায়  এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহম্মেদ।

তিনি বলেন, আমরা ক্যাম্পাস থেকে হামলাকারীকে নিয়ে মেডিকেল যাচ্ছি। সেখানে চিকিৎসা দেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত করা হবে।

এদিকে শাবি ক্যাম্পাস সূত্রে জানা গেছে, হামলাকারী অজ্ঞান অবস্থায় ছিল। একজন চিকিৎসক এসে তাকে চিকিৎসা দেন। এরপর তার জ্ঞান ফিরে আসে। পরবর্তী সময়ে তাকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে, শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে ড. মুহম্মদ জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এরপর ড. জাফর ইকবালকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com