বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
হামলকারীকে মারতে নিষেধ করেছেন জাফর ইকবাল

হামলকারীকে মারতে নিষেধ করেছেন জাফর ইকবাল

নিজের ওপর হামলাকারীকে মারতে নিষেধ করেছেন অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল হামলার শিকার হয়েছেন। তার মাথায় ছুরিকাঘাত করেছে এক যুবক। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী প্রয়াশ রায় বলেন, ঘটনার সময় আমরা স্যারকে ধরতে গেলে স্যার বলেন- আমার কিছু হয়নি। পরে হামলাকারীকে গণধোলাইয়ের খবর শুনে স্যার বলেন- না না, ওই ছেলেকে তোমরা মেরো না।

হামলার পরপরই হামলাকারী যুবককে আটক করা হয়। তাকে গণপিটুনি দেন শিক্ষার্থীরা। গণপিটুনিতে গুরুতর আহত হয় ওই হামলাকারী।

ছুরিকাঘাতে আহত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হচ্ছে। শনিবার রাত ৯টা ৫০মিনিটের দিকে সিলেট থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স জাফর ইকবালকে নিয়ে ঢাকার উদ্দেশে উড়ে আসছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com