মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘জাফর ইকবালের ওপর হামলা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’

‘জাফর ইকবালের ওপর হামলা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে স্বাধীনতাবিরোধী শক্তিরা এখনো নিষ্ক্রিয় হয়নি। ড. জাফর ইকবালের ওপর হামলার মাধ্যমে তারা জানিয়ে দিলো বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। এ হামলা অসাম্প্রদায়িক চেতনার ওপর হামলা। এ হামলা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র।

আজ রবিবার সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭ মার্চের জনসভা সফল করতে গুলিস্তান জিরো পয়েন্টে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন।

ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তিনি বলেন, সরকার তার দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছে। সব ধরনের ব্যবস্থাও নিয়েছে। তাই সুশীল সমাজের কারো ভয়ের কোনো কারণ নেই। হামলার নৈপথ্যে যারা আছে তাদের সবাইকে খুঁজে বের করা হবে।

তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বক্ষণ তার খোঁজ রাখছেন। তার উন্নত চিকিৎসার জন্য তিনি সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com