সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
পুরান ঢাকায় কলেজছাত্র খুন: গ্রেপ্তার ৫

পুরান ঢাকায় কলেজছাত্র খুন: গ্রেপ্তার ৫

পুরান ঢাকার শাখাঁরী বাজারে হোলি উৎসবে কলেজ ছাত্র রণক হোসেন খুনের ঘটনায় দায়েরকৃত মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সে সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী সাংবাদিকদের জানান, রণক হোসেন খুনের রহস্য উদঘাটন করা হয়েছে এবং জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, ‍আজ মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ১ মার্চ দুপুর ১২টার দিকে পুরান ঢাকার শাঁখারীবাজার এলাকায় হোলি উৎসবে ভিড়ের মধ্যেই দুর্বৃত্তরা কলেজছাত্র রওনক হোসেনকে ডেকে নিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাতে খুন করে। পরে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com