মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্কুলে এসে করোনায় আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি: শিক্ষা উপমন্ত্রী

স্কুলে এসে করোনায় আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি: শিক্ষা উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রসঙ্গে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, স্কুলে এসেই যে শিক্ষার্থীরা করোনায় আক্রান্ত হয়েছে তার সত্যতা বা প্রমাণ পাওয়া যায়নি। তবে যেসব জায়গায় শিক্ষার্থীদের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে।   আজ (শুক্রবার) ব্রিটিশবিরোধী আন্দোলনে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ইউরোপীয়ান ক্লাবে প্রীতিলতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথাগুলো বলেন তিনি।

শিক্ষা উপমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ শিক্ষার্থীরা ঘরে থাকলে হতো না বা স্কুলে যাওয়া কারণে হয়েছে, এটার কোনো সত্যতা বা প্রমাণ এখন পর্যন্ত নেই। শিক্ষার্থীরা স্কুলে না গেলেও আত্মীয়স্বজনের বাসায়, বিনোদনের জায়গায় সবখানেই যাচ্ছিল। সুনির্দিষ্ট কিছু জায়গায় দেখেছি শিক্ষার্থীরা করোনা আক্রান্ত হয়েছে। আমরা সেখানে ব্যবস্থা নিয়েছি। প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস প্রসঙ্গে কথা বলতে গিয়ে উপমন্ত্রী বলেন, মাস্টারদা সূর্যসেন, প্রতীলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে যারা  ব্রিটিশবিরোধী বিপ্লবে অংশগ্র নিয়েছেন, সেই সব বীরদের আত্মত্যাগ ও বীরত্বগাথা নতুন জাতীয় পাঠ্যক্রমে অন্তভুর্ক্তির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রীতিলতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com