বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বরগুনার আমতলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আব্দুর রশিদ হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত বৃদ্ধকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামের ওই শিশুটি পার্শ্ববর্তী তার দাদার বাড়িতে যায়। সন্ধ্যায় নিজ বাড়িতে ফেরার পথে পান বরজের সামনে এলে বৃদ্ধ আব্দুর রশিদ শিশুর বাবা মাকে পান দেওয়ার কথা বলে বরজের পাশে থাকা একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ চেষ্টা চালান তিনি। পরে শিশুটির চিৎকারে বৃদ্ধ আব্দুর রশিদ পালিয়ে যান।

স্থানীয় ও স্বজনরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়ে দেয়। এ ঘটনায় রাতেই বৃদ্ধ আব্দুর রশিদ হাওলাদারকে আসামি করে ভিকটিমের পিতা আমতলী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই আব্দুর রশিদ হাওলাদারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ অভিযুক্তকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালতের বিজ্ঞ বিচারক মো. সাকিব হোসেন তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুমন খন্দকার বলেন, শিশুটিকে ধর্ষণ চেষ্টার আলামত পাওয়া গেছে।

এসআই মোসা. নাসরিন সুলতানা বলেন, শিশুটির যৌনাঙ্গ রক্তাক্ত ও ক্ষত-বিক্ষত করার আলামত রয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার মুঠোফোনে বলেন, ঘটনার সাথে জড়িত বৃদ্ধ আব্দুর রশিদ হাওলাদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিম শিশুটির জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com