মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
জানুয়ারি থেকে বাড়বে ক্লাসের সংখ্যা : শিক্ষামন্ত্রী

জানুয়ারি থেকে বাড়বে ক্লাসের সংখ্যা : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী জানুয়ারি থেকে ক্লাসের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষে জানুয়ারিতে নতুন ক্লাস শুরু হলে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে। শনিবার (২৩ অক্টোবর) চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এই মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর সুযোগ নেই। কারণ স্বাস্থ্যবিধি মানতে হবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করেই পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হবে। তাছাড়া বিশ্বের কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। তাই এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।  সাম্প্রদায়িক সহিংসতার বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য, দেশকে উন্নত করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে সেখানে নির্বাচনকে সামনে রেখে চিহ্নিত বিএনপি-জামাত ও তাদের দোসররা এই সরকারের বিরুদ্ধে একজোট হয়ে নানাভাবে বিভিন্ন অপকর্ম করছে এবং তা প্রমাণিত। তিনি বলেন, অপশক্তি যতই সংঘবদ্ধ হোক না কেনো, আমরা শুভশক্তির মানুষ যদি একজোট থাকি, তাহলে কিছুতেই তারা আমাদের ক্ষতি করতে পারবে না। একাত্তরে পারেনি আর এখনো পারবে না ইনশাআল্লাহ। এ কারণেই আমাদের একসঙ্গে কাজ করতে হবে। চোখ-কান খোলা রাখাতে হবে।  তিনি আরও বলেন, সহিংসতার বিষয়ে গোয়েন্দা সংস্থা কাজ করছে এবং কোথায়, কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com