সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
৫ বছরের শিশুদের জন্য ফাইজারের টিকা অনুমোদনের সুপারিশ

৫ বছরের শিশুদের জন্য ফাইজারের টিকা অনুমোদনের সুপারিশ

অনলাইন ডেস্ক:  পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের ফাইজার/বায়োএনটেক টিকা প্রয়োগের সুপারিশ করেছে মার্কিন সরকারের একটি বিশেষজ্ঞ প্যানেল। খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) বিশেষজ্ঞরা মঙ্গলবার এই সুপারিশ করেছেন। ফলে কয়েক সপ্তাহের মধ্যে টিকাটি জরুরি প্রয়োগের অনুমোদন পেতে পারে।গত সেপ্টেম্বরে ফাইজার/বায়োএনটেক জানায়, পরীক্ষায় পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের ওপর টিকাটি নিরাপদ দেখা গেছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ১২ বছরের বেশি বয়সীদের টিকাটি প্রদান করছে। সাম্প্রতিক সুপারিশ অনুমোদন পেলে যুক্তরাষ্ট্রের আরও ২ কোটি ৮০ লাখ শিশু টিকা নিতে পারবে।

বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশ চূড়ান্ত অনুমোদন দেবে এফডিএ এবং রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। আশা করা হচ্ছে আগামী ২ নভেম্বর এই অনুমোদন দেওয়া হবে। এর ফলে পরদিন থেকে টিকা প্রদান শুরু হতে পারে।এফডিএ বিশেষজ্ঞ প্যানেল বলছে টিকা নেওয়ার সুবিধা অন্য স্বাস্থ্য ঝুঁকির চেয়ে বেশি। কোম্পানির পরীক্ষার তথ্যে গেছে, ওই বয়সসীমার শিশুদের অ্যান্টিবডি বাড়াতে সক্ষম টিকাটি।যুক্তরাষ্ট্রের সরকারি তথ্যে দেখা যাচ্ছে করোনা মহামারির শুরু থেকে ১১ বছর বয়সী ১৬০ শিশুর মৃত্যু হয়েছে। দেশটিতে মোট সাত লাখ ৪০ হাজার মানুষের করোনায় মৃত্যু হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com