সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
দেশে করোনার মুখে খাওয়ার ওষুধের জরুরি ব্যবহারের অনুমোদন

দেশে করোনার মুখে খাওয়ার ওষুধের জরুরি ব্যবহারের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: মারণভাইরাস করোনার চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেটের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর। মঙ্গলবার (৯ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের একজন সহকারী পরিচালক।

সম্প্রতি এই ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য সরকারও। এ ট্যাবলেট তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কম্পানি। ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্র জানায়, করোনাভাইরাস প্রতিরোধী খাওয়ার ওষুধ মলনুপিরাভির দেশে উৎপাদন ও ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে মলনুপিরাভিরের জরুরি ব্যবহারে অধিদপ্তর প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে।

জানা গেছে, এই ওষুধ করোনাভাইরাসের বংশবিস্তার অকার্যকর করতে সক্ষম বলে দাবি করেছে প্রস্তুতকারী কম্পানিটি। পাশাপাশি করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৫০ শতাংশ পর্যন্ত কমানোর সক্ষমতা মলনুপিরাভিরের রয়েছে বলেও বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন কম্পানির কর্মকর্তারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com