শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
দেশে বুস্টার ডোজ শুরু; যেভাবে পাবেন

দেশে বুস্টার ডোজ শুরু; যেভাবে পাবেন

নিজস্ব প্রতিবেদক: দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে করোনা টিকার বুস্টার (তৃতীয়) ডোজ দেওয়া কার্যক্রম। আজ রবিবার (১৯ ডিসেম্বর) এই কার্যক্রম শুরু হচ্ছে।

দুপুর ১২টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএসএ) বুস্টার ডোজের টিকা কার্যক্রম উদ্বোধন করবেন।

এসময় সাংবাদিকদের বুস্টার ডোজের বিস্তারিত তথ্য ও পরিকল্পনা জানাবেন তিনি।

জানা গেছে, প্রথম দিন পরীক্ষামূলকভাবে বিভিন্ন শ্রেণির ষাটোর্ধ্ব বয়সী দু-তিনজন করে ফাইজারের টিকা দিয়ে বুস্টার ডোজ দেওয়া হবে। এরপর সুরক্ষা অ্যাপে বুস্টার ডোজের উপযোগীদের তালিকা তৈরির কাজ শেষ হলে সারাদেশে একযোগে বুস্টার ডোজ দেওয়া কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, শনিবার (১৮ ডিসেম্বর) এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, যারা ৬ মাস বা তার বেশি সময় আগে টিকা নিয়েছেন, প্রথমে তারাই বুস্টার ডোজ পাবেন। প্রাথমিকভাবে দেশে ফাইজারের টিকা বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা হবে।

প্রাথমিক পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে সম্মুখসারীর ব্যক্তি হিসেবে করোনা টিকার বুস্টার ডোজ পাবেন চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্ক ব্যক্তিরা।

স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানায়, যারা করোনার টিকার দুই ডোজ নিয়েছে, তারা ধাপে ধাপে বুস্টার ডোজ পাবে। এ জন্য তাদের আর সুরক্ষা অ্যাপে নিবন্ধন করার প্রয়োজন হবে না।

স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানায়, যারা করোনার টিকার দুই ডোজ নিয়েছে, তারা ধাপে ধাপে বুস্টার ডোজ পাবে। এ জন্য তাদের আর সুরক্ষা অ্যাপে নিবন্ধন করার প্রয়োজন হবে না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com