ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ভিশন বাংলা ২৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নরসিংদীতে বীর যোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

ফালু মিয়া
ফালু মিয়া ​বিশেষ প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নরসিংদীতে বীর যোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে উপস্থিত প্রতিটি শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

​জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব খাইরুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আশরাফ উদ্দিন, নরসিংদী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মনজুর এলাহী, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জনাব তোফাজ্জল হোসেন, নরসিংদী জেলা পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক এবং জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ বুলবুল কবীর।

​প্রধান অতিথির বক্তব্যে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খাইরুল কবির খোকন বলেন, “আমার দরজা সর্বস্তরের জনগণের জন্য সর্বদা খোলা। সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা শুনতেই সপ্তাহে অন্তত দুই দিন পূর্ণ সময় বরাদ্দ রাখি।” তিনি আরো বলেন, “একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে নানামুখী প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তাদের এই অপচেষ্টা যেন কোনোভাবেই সফল হতে না পারে, সে বিষয়ে আমাদের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।”

​নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী তার বক্তব্যে বিগত দিনগুলোর স্মৃতিচারণ করে বলেন, “বিগত স্বৈরাচারী শাসনের সময় ছোট-বড় সব পর্যায়ের নেতাদের আতঙ্কে কাটাতে হয়েছে; নিজ ঘরে ঘুমানোর সুযোগ না পেয়ে গরুর গোয়ালঘরে রাত কাটাতে হয়েছে। আজ সাধারণ জনগণ ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। এই আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন, অনেকে চোখ বা অঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। প্রতিটি শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধার প্রতি আমাদের পূর্ণ দৃষ্টি ও দায়বদ্ধতা থাকবে।”

​নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মোঃ আশরাফ উদ্দিন স্পষ্ট জানিয়ে দেন, “জুলাই যোদ্ধাদের পাশে আমরা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। রাষ্ট্রের পক্ষ থেকে তাদের প্রাপ্য সকল সুযোগ-সুবিধা ও মর্যাদা নিশ্চিত করা হবে।”

​আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা বিষয়ে কথা বলতে গিয়ে নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “সন্তানেরা কোথায় যাচ্ছে এবং কী করছে—প্রতিটি অভিভাবককে সেদিকে কড়া নজর রাখতে হবে।” পাশাপাশি চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণদের ফিরিয়ে আনতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার ওপরও তিনি জোর দেন।

​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “মহান সৃষ্টিকর্তা যেন জুলাই আন্দোলনের প্রতিটি শহীদকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের কল্যাণ ও সহযোগিতায় যা যা প্রয়োজন, তা সম্মানিত সংসদ সদস্য মহোদয়গণের সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত করা হবে।”

​আলোচনা সভা শেষে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

ভিশন বাংলা ২৪

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নরসিংদীতে বীর যোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত