শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বিশ্বব্যাপী আরো সাড়ে ৩১ লাখ শনাক্ত, কমেছে প্রাণহানি

বিশ্বব্যাপী আরো সাড়ে ৩১ লাখ শনাক্ত, কমেছে প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরো ৩১ লাখ ৫৩ হাজার ২০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময় মৃত্যু হয়েছে ৭ হাজার ২১০ জনের। এর আগে গতকাল বৃহস্পতিবার ৩০ লাখ ৯৫ হাজার ৩৮ জন আক্রান্ত এবং ৭ হাজার ৭৯২ জনের মৃত্যু হয়েছিল। শুক্রবার, ১৪ জানুয়ারি সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ কোটি ৬ লাখ ৫৪ হাজার ৬৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৫ লাখ ৩৮ হাজার ৪১৩ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৭ হাজার ৪১৫ জন এবং মারা গেছেন ১ হাজার ৮৮০ জন। রাশিয়ায় মৃত্যু ৭৪০ জন, আক্রান্ত ২১ হাজার ১৫৫ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ১ লাখ ৯ হাজার ১৩৩ জন, মৃত্যু ৩৩৫ জন। ইতালিতে আক্রান্ত ১ লাখ ৮৪ হাজার ৬১৫ জন, মৃত্যু ৩১৬ জন। ফ্রান্সে আক্রান্ত ৩ লাখ ৫ হাজার ৩২২ জন, মৃত্যু ২২৫ জন। স্পেনে আক্রান্ত ১ লাখ ৫৯ হাজার ১৬১ জন, মৃত্যু ১১২ জন। জার্মানিতে আক্রান্ত ৯৩ হাজার ১৫৪ জন, মৃত্যু ২৬১ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৬ জন, মৃত্যু ১৯১ জন। ব্রাজিলে মৃত্যু ১৯০ জন, আক্রান্ত ৯৭ হাজার ২২১ জন।

এ ছাড়া তুরস্কে ১৫৩ জন, পোল্যান্ডে ৪৮১ জন, দক্ষিণ আফ্রিকায় ১৫৯ জন, ফিলিপাইনে ৮২ জন, কানাডায় ১০৮ জন, মেক্সিকোতে ১৯০ জন এবং ভিয়েতনামে ২০৬ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com