বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

জায়েদ খানকে সরিয়ে পদ ফিরে পেতে আপিল বিভাগে নিপুণ

জায়েদ খানকে সরিয়ে পদ ফিরে পেতে আপিল বিভাগে নিপুণ

আদালত প্রতিবেদক: জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করেছেন চিত্রনায়িকা নিপুণ। আজ মঙ্গলবার সকালে এই আপিল করা হয়েছে।

নিপুণের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা আপিল বিভাগে আবেদন করেছি।

আপিল বিভাগের চেম্বার আদালতে আজ এ বিষয়ে শুনানি হতে পারে।

জায়েদ খানের সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে গতকাল সোমবার আদেশ দেয় বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। পাশাপাশি জায়েদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com