সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বইমেলায় স্টল ভাড়া হবে অর্ধেক: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বইমেলায় স্টল ভাড়া হবে অর্ধেক: সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: এবারের বইমেলায় প্রকাশকদের স্টল ভাড়া অর্ধেক করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ ছাড়া মেলায় আগত দর্শনার্থীদের সঙ্গে টিকা কার্ড আনার জন্য অনুরোধ করেছেন তিনি। আজ শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে মেলার প্রস্তুতি পরিদর্শনে এসে সংস্কৃতি প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘গত বছরও মেলায় প্রকাশকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা তাদের কোন প্রণোদনা দিতে পারিনি। তবে তখন আমরা স্টল ভাড়ায় তাদেরকে অর্ধেক ছাড় দিয়েছি। এ বছরও তা অব্যাহত থাকবে।’

মেলার সময় বাড়ানো প্রসঙ্গে কে এম খালিদ বলেন, ‘আমরা দেখছি করোনার সংক্রমণ ২০ শতাংশের নিচে নেমে এসেছে। এটা অব্যাহত থাকলে আমরা মেলার সময় বাড়ানোর চিন্তা করব।’

দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে মেলায় আসা তো সবার নিজের কর্তব্য। তবুও আমরা অনুরোধ করব যেন সবাই টিকা কার্ড সঙ্গে নিয়ে আসেন। এ ছাড়া আমরা চেষ্টা করছি অনলাইনে নিবন্ধনের ব্যবস্থা করতে। এতে করে মেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করা সহজ হবে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com