মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে টিকা কার্যক্রম চলছে : প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে টিকা কার্যক্রম চলছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে টিকা কার্যক্রম চলছে। আমরা আশা করি এ মাসের শেষের দিকে অবস্থার পরিবর্তন হবে। সেই সময় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো।

এসময় প্রধানমন্ত্রী কোভিড-১৯-এর এই কঠিন পরিস্থিতিতেও সময়মতো পরীক্ষা আয়োজন ও ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রধানমন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের জাতি গঠনে অবদান রাখতে হবে এবং দেশকে এগিয়ে নিতে হবে- এটা মনে রেখেই তারা শিক্ষালাভ করবে।

তিনি বলেন, যারা অকৃতকার্য হয়েছে, অস্বাভাবিক পরিবেশের মাঝে পরীক্ষা হয়েছে। এতে শিক্ষার্থীদের কোনো দোষ নেই। তাই অভিভাবকদের বলবো যাতে শিক্ষার্থীদের সুযোগ করে দেয়। তাদের সাপোর্ট দিয়ে এগিয়ে নেবেন। আগামী দিনে আমাদের শিশুরা আরও ভালো করে পড়াশোনা করবে এবং কৃতকার্য হবে সেই আশা আমি পোষণ করি।

স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনার অতিমারির কারণে পুরো বিশ্বেই অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। সবার কাছে আমার একটা অনুরোধ- এই সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। বিশেষ করে মাস্ক পরিধান করতে হবে। যাতে কেউ সংক্রমিত না হয় সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com