মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফেব্রুয়ারিতেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ফেব্রুয়ারিতেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ফেব্রুয়ারিতেই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

তিনি বলেন, আজ রাতে জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে সভা আছে। আমরা করোনা পরিস্থিতি পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত নিতে পারবো। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করা হবে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, নির্ধারিত তারিখ বলতে না পারলেও, আমরা আশা করছি চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে।

শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় যেভাবে যতটুকু ক্লাস নেওয়া সম্ভব আমরা কতটুকু করবো। যত দ্রুত করোনা পরিস্থিতি থেকে আমরা স্বাভাবিকে যেতে পারবো, তত দ্রুত সকল ক্লাস স্বাভাবিকভাবে শুরু হয়ে যাবে।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষা কারিকুলামে মুক্তিযুদ্ধের চেতনার ওপর ভিত্তি করে শিক্ষার্থীরা যেন বিজ্ঞানমনস্ক হয়, তারা যেন প্রযুক্তিবান্ধব হয়, প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত হয়, তারা যেন দক্ষ ও যোগ্য হয়ে উঠতে পারে। যে দক্ষতাগুলো মানুষের জীবনে প্রতিটি কাজে প্রয়োজন হয়, সেগুলো যেন শিখে তারা মূল্যবোধ নিয়ে বড় হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com