ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

দেশে পৌঁছেছেন ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক

নিজস্ব প্রতিবেদক: ইউক্রেনে ওলভিয়া বন্দরে রাশিয়ার চালানো রকেট হামলায় ক্ষতিগ্রস্ত ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক দেশে ফিরেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান এরই মধ্যে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, বুধবার (৯ মার্চ) দুপুর ১২টা এক মিনিটে তাদের বহনকারী টার্কিশ এয়ারের একটি ফ্লাইট রোমানিয়া থেকে সরাসরি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জানা যায়, ২৮ নাবিককে বাংলাদেশে ফিরিয়ে আনা হলেও নিহত হাদিসুর রহমানের লাশ এখনই দেশে আনা হচ্ছে না। তার লাশ ইউক্রেনে ফ্রিজিং অবস্থাতে রাখা আছে। এ ব্যাপারে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ২৬ জানুয়ারি ভারতের মুম্বাই বন্দর থেকে তুরস্ক হয়ে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরে পৌঁছেছিল বাংলাদেশের পতাকাবাহী ও রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’। এর কয়েক দিনের মধ্যেই সিরামিকের কাঁচামাল ‘সিমেন্ট ক্লে’ নিয়ে জাহাজটির ইতালির রোভেনা বন্দরের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। যদিও গেল ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোররাতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ কারণে বন্দরেই আটকে পড়ে জাহাজটি। সেনা ময় নৌযানটিতে ২৯ জন নাবিক ছিলেন।

গত ২ মার্চ দিবাগত রাতে জাহাজটি রুশ রকেট হামলার শিকার হয়। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান প্রাণ হারান। পরবর্তী সময়ে জাহাজের আটকাপড়া ২৮ জন নাবিককে উদ্ধার করে নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর হাদিসুরের লাশ ও বেঁচে যাওয়া ২৮ নাবিককে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করে মলদোভাতে নেওয়া হয়। সেখান থেকে ৬ মার্চ তারা রোমানিয়ায় পৌঁছান। এরপর আজ দুপুরে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ভিশন বাংলা ২৪

শনিবার, ১৬ মে ২০২৬

দেশে পৌঁছেছেন ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২২

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত