ঢাকা    শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

বাড়ছে ডায়রিয়া রোগী, ভাঙছে রেকর্ড

বাড়ছে ডায়রিয়া রোগী, ভাঙছে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় হঠাৎ করে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। ইতোমধ্যে গত কয়েকদিনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) হাসপাতালে ভর্তি হয়েছে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি। বিগত দুই দিনে এই হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪০৯ জন রোগী। অতিরিক্ত রোগী সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার (২৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আইসিডিডিআরবি’র মিডিয়া ম্যানেজার তারিফ হাসান। তিনি বলেন, গতকাল রাত পর্যন্ত এক হাজার ১৭৬ জন ডায়রিয়া আক্রান্ত রোগী আইসিডিডিআরবি তে এসে ভর্তি হয়েছেন। আগের দিনও (২৩ মার্চ) রাত পর্যন্ত এক হাজার ২৩৩ জন রোগী ভর্তি হন। রোগী বেশি আসছে রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, শনির আখড়া, মোহাম্মদপুর, টঙ্গী ও উত্তরা এলাকা থেকে।

এর আগে, বুধবার (২৩ মার্চ) হাসপাতাল সূত্র জানিয়েছিল, গত এক সপ্তাহে ৮ হাজার ১৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে গত ২০১৮ সালের এপ্রিল মাসে এরকমই একটি প্রাদুর্ভাব ঘটেছিল, যা একেবারে মহামারীর রূপ ধারণ করে। সেটি মে মাসের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হয়েছিল।

হঠাৎ ডায়রিয়া রোগী সংখ্যা বাড়ার কারণ প্রসঙ্গে ডা. বাহারুল আলম বলেন, গরমে ওই জীবাণুটি অনুকূল পরিবেশ পায়। এই সময়ে জীবাণু বেশিক্ষণ বেঁচে থাকে। এছাড়া গরমে অনেকে অনিরাপদ পানি পান করেন। এটি ডায়রিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়।

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাড়ছে ডায়রিয়া রোগী, ভাঙছে রেকর্ড

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২২

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত