বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
রাজধানীতে ছুরিকাঘাতে দন্ত চিকিৎসক নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে দন্ত চিকিৎসক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শেওড়াপাড়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বুলবুল হোসেন নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় এলোপাতাড়ি গুলিতে দুজন খুন হন। দুইদিন পর আজ ভোরে আবার ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহতাব উদ্দিন বলেন, বুলবুল নামের এক ব্যক্তি ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মারা গেছেন। তাঁর পায়ে ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মগবাজারে রংপুর ডেন্টাল নামে একটি চেম্বার রয়েছে চিকিৎসক বুলবুলের। তিনি শেওড়াপাড়া এলাকায় থাকতেন। সকালে নোয়াখালী যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে ছিনতাইকারীদের কবলে পড়েন।

গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু (৫৮) নিহত হন। সে সময় সড়কে যানজটে আটকা পড়ে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরিন ওরফে প্রীতি (২২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। একই ঘটনায় গুলিবিদ্ধ হন জাহিদুলকে বহন করা মাইক্রোবাসের চালকও।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com