সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
চলে গেলেন আবৃত্তিশিল্পী হাসান আরিফ

চলে গেলেন আবৃত্তিশিল্পী হাসান আরিফ

নিজস্ব প্রতিবেদক: আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ শুক্রবার (১ এপ্রিল) দুপুর ১টা ৫০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস  বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে হাসান আরিফ চিকিৎসাধীন ছিলেন।

কিডনিজনিত সমস্যার কারণে তার শরীরে ইনফেকশনের মাত্রা বেড়ে যায়। গত বছরের ২ ডিসেম্বরের শুরুতে তার করোনা শনাক্ত হয়। গত চার মাস ধরে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। জানা গেছে, হাসান আরিফের মরদেহ আগামীকাল শনিবার (২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা হবে।

আবৃত্তিশিল্পী হাসান আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে ছিলেন। আশির দশক থেকে সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com