ঢাকা    মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

কিশোরগঞ্জে ধর্ষণের শিকার মাদরাসাছাত্রী, দাদা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবু সাঈদ নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্পর্কে ধর্ষণের শিকার কিশোরীর চাচাতো দাদা। আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পরিবার ও মামলা সূত্রে জানা যায়, সাঈদ ওই কিশোরীকে মাদরাসায় যাওয়া-আসার পথে ঠাট্টার ছলে উত্ত্যক্ত করতেন। বিষয়টি ওই কিশোরী তার মাকে জানায়। পরে বিষয়টি জানাজানি হয়। এতে ক্ষিপ্ত হন আবু সাঈদ। গত শনিবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে ছাত্রীটি বাড়ি থেকে মাদরাসায় যাচ্ছিল। এ সময় কৌশলে তাকে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন আবু সাঈদ।

শনিবার বিকেলে কিশোরীর মা বাদী হয়ে আবু সাঈদকে একমাত্র আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। ওই দিন দিবাগত রাতেই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, মেয়েটির মায়ের দায়ের করা মামলায় একমাত্র আসামি আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কিশোরগঞ্জে ধর্ষণের শিকার মাদরাসাছাত্রী, দাদা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২২

featured Image
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবু সাঈদ নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্পর্কে ধর্ষণের শিকার কিশোরীর চাচাতো দাদা। আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পরিবার ও মামলা সূত্রে জানা যায়, সাঈদ ওই কিশোরীকে মাদরাসায় যাওয়া-আসার পথে ঠাট্টার ছলে উত্ত্যক্ত করতেন। বিষয়টি ওই কিশোরী তার মাকে জানায়। পরে বিষয়টি জানাজানি হয়। এতে ক্ষিপ্ত হন আবু সাঈদ। গত শনিবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে ছাত্রীটি বাড়ি থেকে মাদরাসায় যাচ্ছিল। এ সময় কৌশলে তাকে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন আবু সাঈদ।

শনিবার বিকেলে কিশোরীর মা বাদী হয়ে আবু সাঈদকে একমাত্র আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। ওই দিন দিবাগত রাতেই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, মেয়েটির মায়ের দায়ের করা মামলায় একমাত্র আসামি আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত