ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
ভিশন বাংলা ২৪

১৯ মার্চ ঢাকায় ফের জনসভার ঘোষণা বিএনপির

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি চেয়েও না মেলায় আগামী ১৯ মার্চ ফের একই কর্মসূচি ডেকেছে বিএনপি। পাশাপাশি ১৫ মার্চ চট্টগ্রাম, ২৪ মার্চ বরিশাল এবং ৩১ মার্চ রাজশাহী বিভাগীয় শহরে একই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সোমবার রাজধানীতে পূর্বঘোষিত সমাবেশ করার কথা থাকলেও ডিএমপি তার অনুমতি দেয়নি। তাই আজকের সমাবেশের পরিবর্তে আগামী ১৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ও ৩১ মার্চ রাজশাহীতে বিএনপি সমাবেশের ঘোষণা দেওয়া হল। তিনি আরো বলেন, আমরা আশা করবো সরকারের বোধোদয় হবে, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে তারা সহযোগিতা করবে। অনেকে মনে করছেন, এটা আমাদের দুর্বলতা, এটা দুর্বলতা নয়, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বিএনপি প্রধান খালেদাকে দুর্নীতি মামলায় কারাগারে পাঠানোর পর থেকে তার মুক্তি দাবিতে মানববন্ধন, অবস্থান, অনশন, পতাকা প্রদর্শনের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

১৯ মার্চ ঢাকায় ফের জনসভার ঘোষণা বিএনপির

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০১৮

featured Image
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি চেয়েও না মেলায় আগামী ১৯ মার্চ ফের একই কর্মসূচি ডেকেছে বিএনপি। পাশাপাশি ১৫ মার্চ চট্টগ্রাম, ২৪ মার্চ বরিশাল এবং ৩১ মার্চ রাজশাহী বিভাগীয় শহরে একই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সোমবার রাজধানীতে পূর্বঘোষিত সমাবেশ করার কথা থাকলেও ডিএমপি তার অনুমতি দেয়নি। তাই আজকের সমাবেশের পরিবর্তে আগামী ১৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ও ৩১ মার্চ রাজশাহীতে বিএনপি সমাবেশের ঘোষণা দেওয়া হল। তিনি আরো বলেন, আমরা আশা করবো সরকারের বোধোদয় হবে, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে তারা সহযোগিতা করবে। অনেকে মনে করছেন, এটা আমাদের দুর্বলতা, এটা দুর্বলতা নয়, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বিএনপি প্রধান খালেদাকে দুর্নীতি মামলায় কারাগারে পাঠানোর পর থেকে তার মুক্তি দাবিতে মানববন্ধন, অবস্থান, অনশন, পতাকা প্রদর্শনের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত