সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিল্পকলায় চলছে ৫ দিনব্যাপী মূকাভিনয় কর্মশালা

শিল্পকলায় চলছে ৫ দিনব্যাপী মূকাভিনয় কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: গতকাল থেকে ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের পাঁচ দিনব্যাপী জাতীয় মূকাভিনয় কর্মশালা শুরু হয়েছে। বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের মহাপরিচালক এবং কর্মশালা পরিচালক মাইম আইকন কাজী মশহুরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন নাট্য ব্যাক্তিত্ব ঝুনা চৌধুরী, অতিথি হিসাবে ছিলেন অধ্যাপক কবি স্নিগ্ধা বাউল, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সেক্রেটারি জেনারেল ধীমান সাহা জুয়েল এবং ফেডারেশানের সহসভাপতি সোলেমান মেহেদী। এছাড়া প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যজন জাহিদ রিপন, কবি শাহেদ কায়েস এবং নৃত্যশিল্পী আল মাসুম সবুজ।  উদ্বোধনী আয়োজনটি পরিচালনা করেন কর্মশালা সমন্বয়কারী ও প্রশিক্ষক রিজোয়ান রাজন।

ঢাকা ও আশেপাশের অঞ্চল থেকে মোট ১৫জন আগ্রহী এই কর্মশালায় যুক্ত হয়েছেন। উদ্বোধনী আয়োজনে অতিথি ও প্রশিক্ষকবৃন্দ সকলেই এই ধরনের কর্মশালা আয়োজনের জন্য বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের প্রসংশা করেন। অতিথিবৃন্দ প্রশিক্ষকদের দীর্ঘদিনের শিল্প সংশ্লিষ্টতা উল্ল্যেখ করে বলেন তাঁদের উপর বিশ্বাস রাখুন, তাঁরা সবাই পরীক্ষিত। আপনারা নিশ্চয় সফল হবেন।   প্রশিক্ষকবৃন্দ প্রত্যেকে তাদের কাজের ধরণ নিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

উদ্বোধন শেষে নাট্যজন জাহিদ রিপন প্রথম দিনের সেশন পরিচালনা করেন। এদিন তিনি মূকাভিনয়ের তাত্বিক জ্ঞান এবং ব্যবহারিক বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন। আগামীকাল সকালে মাইম আইকন কাজী মশহুরুল হুদা ক্লাস নেবেন। দিনের বাকী সময়ে আল মাসুম সবুজ এবং জাহিদ রিপন দ্বিতীয়বারের মত ক্লাস পরিচালনা করবেন। এছাড়া পরবর্তী দিনগুলোতে কবি শাহেদ কায়েস, শহিদুল মুরাদ এবং রিজোয়ান রাজন প্রশিক্ষক হিসাবে যুক্ত হবেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com