সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
১১ লক্ষ টাকার বিনিময়ে যুবক হলেন ‘কুকুর’ !

১১ লক্ষ টাকার বিনিময়ে যুবক হলেন ‘কুকুর’ !

বিচিত্র জগৎ ডেস্ক : শখ মেটাতে মানুষ কী-ই না করে! কেউ সারা শরীরে ট্যাটু করেন। কেউ আবার নিজেকে কদাকার বানানোর জন্য রূপই বদলে ফেলেন। মাঝেমধ্যেই এই ধরনের খবর শোনা যায়।

কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে গিয়েছে জাপানের এক যুবকের শখ। শখের বশে নিজেকে কুকুরের রূপ দিলেন তিনি।

অবিশ্বাস্য লাগলেও বিষয়টি সত্যি। টাকো নামে জাপানের এক যুবকের নাকি মানবজীবন ভাল লাগে না। ছোটবেলা থেকেই তাঁর কুকুরের প্রতি আকর্ষণ। আর তাই কুকুরের মতো জীবনযাপন করতে নাকি তাঁর ভাল লাগে।

সেই শখপূরণের পিছনে ছুটতে ছুটতে অবশেষে লক্ষ্যভেদ করলেন তিনি। নিজের রূপ বদলে মানুষ থেকে উঠলেন ‘কুকুর’।

না, যে ভাবে অস্ত্রোপচার করে নিজের রূপ বদলে ফেলার মতো ঘটনা শোনা যায়, টাকো কিন্তু সে রাস্তায় হাঁটেননি। বরং এর জন্য তিনি একটি পোশাক সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের দিয়ে হুবহু কুকুরের মতো একটি কস্টিউম বানান। যার দাম ১১ লক্ষ ৬৩ হাজার টাকা।

তরে টাকোর শর্ত ছিল, পোশাকটি এমন হতে হবে যাতে, খুব ভাল করে দেখলেও যেন কোনও ভাবে কেউ ধরতে না পারেন যে, এটা কোনও কুকুর নয়। শখ পূরণ হল টাকোর।

নিজে কুকুরের সেই পোশাক পরে হাঁটাচলা করলেন। কুকুরের মতোই জীবনযাপন শুরু করেছেন। তাঁর এই নতুন শখের ছবিও নেটমাধ্যমে শেয়ার করেছেন। যা নিয়ে বিপুল চর্চা চলছে।  সূত্র: আনন্দবাজার

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com