সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মাংকিপক্স মহামারিতে রূপ নেবে না, বলছে ডাব্লিউএইচও

মাংকিপক্স মহামারিতে রূপ নেবে না, বলছে ডাব্লিউএইচও

ডেস্ক নিউজ: মাংকিপক্সের প্রাদুর্ভাব মহামারিতে রূপ নেবে বলে মনে করে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। গতকাল সোমবার ডাব্লিউএইচওর মাংকিপক্স সংক্রান্ত শীর্ষ বিশেষজ্ঞ রোজামুন্ড লুইস এক অনলাইন ব্রিফিংয়ে এ কথা বলেছেন।

এএফপি জানিয়েছে, মাংকিপক্স পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোর একটি স্থানীয় রোগ। রোগটি এখন আফ্রিকার বাইরে শনাক্ত হচ্ছে।

রোজামুন্ড লুইস বলেছেন, আফ্রিকার বাইরে মাংকিপক্সের প্রাদুর্ভাব বিশ্বকে একটি মহামারির দিকে নিয়ে যেতে পারে বলে মনে করে না জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা।

তিনি আরো বলেন, মাংকিপক্স মহামারিতে রূপ নিতে পারে বলে তারা মনে করেন না।

ডাব্লিউএইচওর মাংকিপক্স-সংক্রান্ত শীর্ষ বিশেষজ্ঞ বলেছেন, এই মুহূর্তে আমরা বিশ্বব্যাপী মহামারি নিয়ে উদ্বিগ্ন নই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা এর আগে জানিয়েছেন, মাংকিপক্সের বিরুদ্ধে গণটিকার প্রয়োজন নেই। তবে মাংকিপক্স ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে উদ্যোগ জোরদার করতে হবে বলে জানিয়েছেন তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক সংক্রামক ঝুঁকি প্রস্তুতি বিষয়ক পরিচালক সিলভি ব্রায়ান্ডের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করা যায়, তাহলে মাংকিপক্স সহজে নিয়ন্ত্রণ করা যাবে।

সূত্র: এএফপি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com