মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনাম :
ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি
পদ্মায় চলন্ত ফেরিতে আগুন

পদ্মায় চলন্ত ফেরিতে আগুন

নিজস্ব প্রতিবেদক:  মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে যাওয়ার সময় একটি ফেরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আজ শনিবার (১১ জুন) ভোর সোয়া ৫টায় পদ্মা নদীর মাঝিকান্দি চ্যানেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরি রোকেয়া যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাট থেকে শরীয়তপুরের মাঝিকান্দি ঘাটের দিকে যাচ্ছিলো। এ সময় মাঝিকান্দি চ্যানেলে প্রবেশের পর ফেরির একটি কক্ষে আগুন লাগলে তাৎক্ষণিকভাবে ফেরির পাম্পের পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। এতে ফেরির ওই কক্ষের বিছানা ও আসবাব পুড়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, আগুন কীভাবে লেগেছে তা খতিয়ে দেখা হবে। তবে অক্ষত অবস্থায় ফেরিটি ঘাটে পৌঁছেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com