মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিরোনাম :
ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি
পল্লবীতে ৫০ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ গ্রেফতার ৭

পল্লবীতে ৫০ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ গ্রেফতার ৭

ডেস্ক নিউজ: রাজধানীর মিরপুরের পল্লবীতে ৫০ কেজি গাঁজা ও একটি কালো রঙের মাইক্রোবাসসহ মাদক চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার মিরপুর ১২ নম্বর উত্তর কালশী (শতক ফুয়েলের সামনে) থেকে মাদক চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন— জাকির হোসেন, আল অমিন, ফারুক মিয়া, শাহিন মিয়া, নজরুল ইসলাম রোকন, শাহ আলম ও আব্দুল মান্নান মিয়া।

রোববার সকালে পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মিরপুর ১২ নম্বর উত্তর কালশী শতক ফুয়েল স্টেশনের সামনে থেকে একটি কালো রঙের মাইক্রোবাস থামায়। এ সময় যাত্রীদের নামতে বললে তারা সবাই দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করেন।

ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকারিভাবে মাদকদ্রব্যের চালান নিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় তা বিক্রি করেন। আসামিদের সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com