সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর

এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর

অনলাইন ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৬ নভেম্বর শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, শেষ হবে ২২ ডিসেম্বর।

আজ সোমবার (১২ ডিসেম্বর) এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সূচিতে জানানো হয়েছে, সব পরীক্ষা হবে দুই ঘণ্টার। এর মধ্যে বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২০ মিনিট এবং সৃজনশীল বা রচনামূলকের জন্য এক ঘণ্টা ৪০ মিনিট সময় পাবে পরীক্ষার্থীরা।

এতে আরো বলা হয়েছে, দুই ধরনের প্রশ্নের মাঝে কোনো বিরতি থাকবে না। প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com