সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঈদগাঁওতে স্বাধীনতার বই মেলার আয়োজন

ঈদগাঁওতে স্বাধীনতার বই মেলার আয়োজন

কক্সবাজার: ঈদগাঁওতে এবারো ৩দিন ব্যাপী স্বাধীনতার বই মেলা আহবান করা হয়েছে। মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ২৬শে মার্চ থেকে এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলা আয়োজন করছে স্থানীয় সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস এ-ওয়ান এসোসিয়েশন। বাজারের পাবলিক লাইব্রেরী ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ মেলা উপলক্ষ্যে জেলার, স্থানীয় কবি সাহিত্যিক ও লেখকদের মিলনমেলা ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

মেলার উদ্যোক্তা ফ্রেন্ডস এ-ওয়ান এসোসিয়েশনের সভাপতি আবৃতিকার জসিম উদ্দীন জানান, এটা তাদের ধারাবাহিক ৩য় আয়োজন। বরাবরের মতো এর মিডিয়া পার্টনার থাকছে স্থানীয় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ঈদগাঁও নিউজ ডটকম’।

তিনি এ মহতী আয়োজনে জেলার কবি সাহিত্যিক, স্বনামধন্য লেখক, সৃজনশীল প্রকাশনা সংস্থা ও লাইব্রেরী মালিকদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, মেলা চলাকালীন প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত কবি-সাহিত্যিক, লেখক ও সুধীজনদের মিলনমেলা, সমাবেশ, আলোচনা ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

তিনি এলাকার কবি-সাহিত্যিক, লেখক, সাংবাদিক, জ্ঞান অনুসন্ধিৎসু ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা এ মেলার মাধ্যমে তাদের জ্ঞানকে আরো শাণিত করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com