সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঢাবির ৫৩তম সমাবর্তন : স্বর্ণপদক পেলেন ১৩১ শিক্ষক-শিক্ষার্থী

ঢাবির ৫৩তম সমাবর্তন : স্বর্ণপদক পেলেন ১৩১ শিক্ষক-শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা ও গবেষণা এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৩১ জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক দেওয়া হয়েছে।

 

আজ শনিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ তাদের এ পদক প্রদান করেন।

ঢাবির ইতিহাসে এবার সর্বোচ্চ স্বর্ণপদক দেওয়া হয়েছে। এর আগে ৫২তম সমাবর্তনে ৯৮টি, ৫১তম সমাবর্তনে ৯৬টি, ৫০তম সমাবর্তনে ৯৪টি, ৪৯তম সমাবর্তনে ২৯টি এবং ৪৮তম সমাবর্তনে ৩৩টি স্বর্ণপদক দেওয়া হয়। এ ছাড়া এবার ৯৭ জনকে পিএইচডি, ২ জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এম ফিল ডিগ্রি প্রদান করা হয়েছে।

 

এর আগে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

 

তার আগে বেলা ১১টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কনস্টিটিউয়েন্ট কলেজের অধ্যক্ষ/ইনস্টিটিউটের পরিচালকদের অংশগ্রহণে সমাবর্তন শোভাযাত্রা কার্জন হল থেকে শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

 

এবারের সমাবর্তনে বক্তা হিসেবে রয়েছেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ড. জ্যঁ তিরোল। তাকে সম্মানসূচক ডক্টর অব লস ডিগ্রি প্রদান করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com