সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সংসারজীবনে আমি অতিষ্ঠ: সারিকা সাবরিন

সংসারজীবনে আমি অতিষ্ঠ: সারিকা সাবরিন

বিনোদন ডেস্ক: যৌতুক ও শারীরিক নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। তার অভিযোগের প্রেক্ষিতে স্বামী জি এস বদরুদ্দিন আহমেদ রাহীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সারিকার অভিযোগ, তাদের বিয়েতে দেনমোহর ধার্য করা হয় ২০ লাখ টাকা। বিয়ের সময় তার মা-বাবা রাহীকে ২৫ লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ উপহার হিসেবে বাসার আসবাবপত্র দিয়েছেন। পরবর্তীতে ৫০ লাখ টাকা যৌতুক চেয়ে সারিকাকে নির্যাতন শুরু করেন রাহী। আর তাই স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের মামলাটি করেন তিনি।

সারিকা গণমাধ্যমকে জানান, ‘রাহী আমাকে শারীরিক, মানসিক ও আর্থিক—সব দিকেই টর্চার করেছে। সে যেভাবে টর্চার করেছে, তা সহ্য করার মতো নয়। সংসারজীবনে আমি অতিষ্ঠ।’

তিনি আরও বলেন, ‘অনেক কথাই বলার আছে আমার। এখনই সব বলতে পারছি না। একজন নারী কখন ঘরের বিষয়গুলো প্রকাশ্যে আনে, এটা বুঝতে হবে। তবে এটুকু বলব, পারিবারিকভাবে আমি সমাধানের চেষ্টা করেছি। কিন্তু সে সুযোগ আমাকে দেওয়া হয়নি। যার ফলে আদালতের দ্বারস্থ হয়েছি।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com