সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শ্বশুরের আপত্তিতে বিয়ের আসরেই শেভ করলেন বর!

শ্বশুরের আপত্তিতে বিয়ের আসরেই শেভ করলেন বর!

শেভ না করে বিয়ে করতে এসে বিপাকে পড়েন এক হবু বর। শেভ না করার কারণে বিয়ে দিতে আপত্তি জানায় কনে পক্ষ। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের খাণ্ডওয়া জেলার অঞ্জতি গ্রামের এ ঘটনা ঘটে। পরে অবশ্য কনে পক্ষের দাবি মেনে বিয়ের আসরেই শেভ করেন বর।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গত ১২ মার্চ ঘোড়ায় চড়ে বিয়ে করতে আসেন মঙ্গল চৌহ্বান। কিন্তু বিয়ের আসরে বরের মুখভর্তি দাড়ি দেখে সবাই কানাঘুষা করতে থাকেন। বিষয়টি কনের বাবার কানে গেলে তিনি বেঁকে বসেন। বরপক্ষের লোকজনও জানিয়ে দেন, এভাবে মেয়ের বাড়ির লোক তাদের হেনস্তা করতে পারে না। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় বিয়ের আয়োজন। দুপক্ষই নিজেদের দাবিতে অনড় থাকে।

মেয়ের বাবা রাধেশ্যামবাবু জানিয়ে দেন, বর যতক্ষণ না গোঁফ–দাড়ি কাটছেন, ততক্ষণ বিয়ে হবে না। পরে মেয়ের বাড়ির দাবি মেনে শেভ করেন মঙ্গল চৌহ্বান। এর পর সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় বিয়ে। বুধবার বিবাহিত স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে ফিরে যান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com