সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৫ জন পেলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

১৫ জন পেলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

এলাহী মাসুদ :  বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ ঘোষণা করা হয়েছে। সাহিত্যের নানা শাখায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ বছর ১৫ জন পাচ্ছেন এ পুরস্কার।

বুধবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়।

আগামী মাসে অমর একুশে বইমেলা ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২২-এর সদস্যদের অনুমতি এবং বাংলা একাডেমির নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে আজ এ পুরস্কার ঘোষণা করা হলো।’

২০২২ সালে যারা পুরস্কার পেয়েছেন তারা হলেন—ফারুক মাহমুদ ও তারিক সুজাত (কবিতা),  তাপস মজুমদার ও পারভেজ হোসেন (কথাসাহিত্য), মাসুদুজ্জামান (প্রবন্ধ/গবেষণায়), আলম খোরশেদ (অনুবাদ),  মিলন কান্তি দে ও ফরিদ আহমদ দুলাল (নাটক), ধ্রুব এষ (শিশুসাহিত্য), মুহাম্মদ শামসুল হক (মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা),  সুভাষ সিংহ রায় (বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা), মোকারম হোসেন (বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান), ইকতিয়ার চৌধুরী (আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনি) এবং আবদুল খালেক ও মুহম্মদ আবদুল জলিল (ফোকলোর)।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com